মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

নাশকতার মামলায় ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল মনছুর গ্রেপ্তার

চট্টগ্রামে নাশকতাসহ একাধিক মামলায় অভিযুক্ত হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য আবুল মনছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নগর ও জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আবুল মনছুরকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ জুন জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবুল মনছুর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অর্থ ব্যয় করে বিভিন্ন কর্মসূচি আয়োজনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

পুলিশ আরও জানায়, আবুল মনছুরের বিরুদ্ধে নগরের বাকলিয়া ও চান্দগাঁও থানাসহ হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে। সব মিলিয়ে নগর ও জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০