মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

নিজ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

নিজ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।

পূজামণ্ডপে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে ববি হাজ্জাজ বলেন, সবার সাথে ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত। জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন বলেও জানান তিনি। এলাকার যেকোনো সমস্যা সরাসরি তাঁকে জানানোর জন্য মন্দির কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সমস্যা নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে ববি হাজ্জাজ বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কাজ করছে। সংশ্লিষ্ট এলাকায় একাধিকবার পরিদর্শন ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে গুরুত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠান কেবল উপাসনার জায়গা নয়, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিশু-কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা, নৈতিকতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

ববি হাজ্জাজ আরও বলেন, নিজ নিজ এলাকার প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্ব পালন করলে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে সবাইকে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০