মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

নিখোঁজের দুই দিন পর মিললো দৃষ্টিপ্রতিবন্ধী ফারুকের মরদেহ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফারুক উদ্দিন (৫৯) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জাফতনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুফতি বাড়ির পুকুর থেকে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। পাশাপাশি তাঁর শারীরিক নানা সমস্যাও ছিল।

জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিন আগে ফারুক নিখোঁজ হন। পরে বাড়ির পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়।

ঘটনাটি ফটিকছড়ি থানা-পুলিশকে জানানো হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০