মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

অনুমোদিত সময়ের বে‌শি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশ‌টি ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পা‌রে।

শ‌নিবার (১৭ অ‌ক্টোবর) ঢাকায় মা‌র্কিন দূতাবাসের সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

দূতাবা‌সের পো‌স্টে বলা হ‌য়ে‌ছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে আপনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন। কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে।

এ ক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয় ব‌লেও পো‌স্টে উ‌ল্লেখ করা হয়।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০