মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা...

অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের অপারেশন ক্লিন হার্টের মতো কোনো পরিকল্পনা নেই। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দমনে সর্বাত্মক সচেষ্ট রয়েছে।”

দেশের সব বিভাগীয় শহরে বিদেশি অর্থায়নে সাইবার পুলিশ সেন্টার গড়ে তোলা হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার জগতে বিভিন্ন ধরনের অপরাধ দমনে এসব পরীক্ষাগারের বিকল্প নেই।

এর আগে দক্ষিণ কোরিয়া সরকার ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে নির্মিত পাঁচতলা আধুনিক সাইবার সেন্টারের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই কেন্দ্রে ডিজিটাল ফরেনসিকসহ বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধের অনুসন্ধান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০