মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

অপু বিশ্বাসের পাশে থাকা যুবক কে, জানালেন অভিনেত্রী নিজেই

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এক যুবকের সাথে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লে

অপু বিশ্বাসের পাশে থাকা যুবক কে, জানালেন অভিনেত্রী নিজেই
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এক যুবকের সাথে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় দেওয়া পোস্টে অপু বিশ্বাস ফেরদৌস হাসান নামের ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী।

জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানান, ফেরদৌস হাসানের কাছ থেকে ব্যবসা সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখেছেন তিনি। নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস পাওয়ার পাশাপাশি নিজস্ব উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণাও পেয়েছেন তাঁর কাছ থেকে।

অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক পথচলায় পরামর্শ ও সহযোগিতা পাওয়ায় ফেরদৌস হাসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে এই বন্ধুত্ব ও একসাথে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন অভিনেত্রী। তাঁকে শুধু ব্যবসায়িক পরামর্শদাতা নয়, প্রিয় বন্ধু হিসেবেও পাশে পাওয়ার আশা জানিয়েছেন অপু বিশ্বাস।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০