মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

প্রবাসীদের বিদেশের আইন মেনে চলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পর দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীদের বিদেশের আইন মেনে চলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পর দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, মসজিদে ব্যভিচারের ঘটনা ঘটতে পারে। তবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

সৌদি সরকারের কাছ থেকে জবাব পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান শামা ওবায়েদ।

তিনি বলেন, সৌদি আরবের নিজস্ব আইন ও বিচারব্যবস্থা রয়েছে। দেশটির আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সরকারের করণীয় সীমিত হয়ে পড়ে। এ সময় প্রবাসী বাংলাদেশিদের বসবাস ও কর্মরত দেশের আইন মেনে চলার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০