মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

প্রধানমন্ত্রী বরণে নান্দনিক সাজে চট্টগ্রাম: সিটি মেয়রের মাঠ পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে স্মরণীয় করে রাখতে বন্দরনগরীকে তিলোত্তমা ও নান্দনিক রূপ দিতে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

প্রধানমন্ত্রী বরণে নান্দনিক সাজে চট্টগ্রাম: সিটি মেয়রের মাঠ পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে স্মরণীয় করে রাখতে বন্দরনগরীকে তিলোত্তমা ও নান্দনিক রূপ দিতে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক জেএম সেন হল প্রাঙ্গণে আয়োজিত বিবিধ সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র শাহাদাত হোসেন জানান, জেএম সেন হলের মতো ঐতিহাসিক স্মারক ও ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোকে চসিকের অর্থায়নে ধুয়ে-মুছে সুসজ্জিত করা হয়েছে।

এছাড়া বিমানবন্দর রোড, ভিআইপি সড়কসহ নগরজুড়ে অবৈধ ব্যানার-ফেস্টুন উচ্ছেদ এবং সড়ক সংস্কার ও আধুনিকায়নের কাজ জোরকদমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই আগমনী প্রস্তুতি কেবল সাময়িক উৎসবের জন্য নয়, বরং পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার যে প্রতিশ্রুতি নগরবাসীকে দেওয়া হয়েছিল তারই ধারাবাহিক অংশ।

তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক যাত্রামোহন সেনগুপ্ত ও মাস্টারদা সূর্য সেনদের স্মৃতিধন্য চট্টগ্রামে প্রবেশের পর থেকেই যেন প্রধানমন্ত্রী ও অতিথিরা এক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীর আমেজ পান, সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর জামালখান এলাকাকে আরও জনবান্ধব করা ও বিভিন্ন স্থানে নবনির্মিত সাইকেল ট্র্যাক ও বোট ক্লাব সড়কের উন্নয়ন কার্যক্রম শেষ করে সার্বিকভাবে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে উদগ্রীব চসিক ও নগরবাসী।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০