মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৮ সমঝোতা স্মারকে সইয়ের প্রস্তুতি

জাপান সফরে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এর মধ্যে অন্তত চারটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে টো

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৮ সমঝোতা স্মারকে সইয়ের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

জাপান সফরে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এর মধ্যে অন্তত চারটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে টোকিও সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, আটটি সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে প্রস্তুতি চলছে। তবে অন্তত চারটি স্মারকের বিষয়ে দুই দেশের সম্মতি চূড়ান্ত হয়েছে।

এদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর চার দিনের সরকারি জাপান সফরের বিস্তারিত কর্মসূচিও তুলে ধরা হয়। সূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পরে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারকগুলো সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০