মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

প্রথম ছবিকেও ছাড়িয়ে গেল ‘জেলার ২’, দুই দিনে আয় ২০৯ কোটি

মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে সাফল্যের ছাপ রেখেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। আয়ের দিক থেকে ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিটির প্রথম কিস্তি ‘জেলার’-কেও ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি। ভারতীয় সংবাদমাধ্যমের

প্রথম ছবিকেও ছাড়িয়ে গেল ‘জেলার ২’, দুই দিনে আয় ২০৯ কোটি
ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে সাফল্যের ছাপ রেখেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। আয়ের দিক থেকে ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিটির প্রথম কিস্তি ‘জেলার’-কেও ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের হিসাবেই উঠে এসেছে এ তথ্য।

স্যাকনিল্কের তথ্য বলছে, মুক্তির দুই দিনে বিশ্বজুড়ে ‘জেলার ২’-এর আয় দাঁড়িয়েছে ২০৯ কোটি ১০ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ১১২ কোটি ১০ লাখ রুপি। বাকি ৯৭ কোটি রুপি আয় হয়েছে ভারতের বাইরের বাজার থেকে।

মুক্তির প্রথম দিনেই বড় অঙ্কের আয় করে আলোচনায় আসে সিনেমাটি। ওই দিন বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল ১২৫ কোটি ২৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে গ্রস আয় হয় ৭০ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয়ের গতি কিছুটা কমলেও ভারতের বাইরে থেকে ৪০ কোটি এবং দেশের বাজার থেকে ৩৫ কোটি ৬০ লাখ রুপি আয় করে ছবিটি। সব মিলিয়ে দুই দিনের আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।

এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ও বক্স অফিসে সাফল্য পেয়েছিল। প্রথম দুই দিনে ছবিটির আয় ছিল প্রায় ১৫০ কোটি রুপি। তবে এবার সিক্যুয়েল ‘জেলার ২’ একই সময়ে ২০০ কোটির বেশি আয় করে আগের ছবির তুলনায় এগিয়ে রয়েছে।

‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। রজনীকান্তের পাশাপাশি এতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, বিদ্যা বালান, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনসহ আরও অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০