মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর নিয়মিত সময়সূচিতে ট্রেন চলাচল করলেও শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল চলবে বিকেল থেকে।

পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর নিয়মিত সময়সূচিতে ট্রেন চলাচল করলেও শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল চলবে বিকেল থেকে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, ছুটির দিনগুলোতে যাত্রীদের চাহিদা বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে। এ সময় ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, দিনের বেশির ভাগ সময় ট্রেন চলাচলের ব্যবধান থাকবে ১০ থেকে ১২ মিনিট। তবে রাতে যাত্রীদের চাহিদা অনুযায়ী এ বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হতে পারে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

শুক্রবারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন থাকবে। ওই দিন উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টা ২০ মিনিটে। সেদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

যাত্রীদের চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

সাধারণ কর্মদিবসে ব্যস্ত সময়ে প্রতি ৫ থেকে ৬ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। দিনের অন্যান্য সময়ে দুই ট্রেনের মধ্যে ব্যবধান থাকে ৮ থেকে ১০ মিনিট।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০