মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

রাগ-ক্ষোভ দিয়ে রাষ্ট্র চলে না, প্রয়োজন যৌক্তিকতা: সমাজকল্যাণমন্ত্রী

রাষ্ট্র পরিচালনায় আবেগ, রাগ বা ক্ষোভের চেয়ে যৌক্তিকতাকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সময়ের প্রয়োজনে মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সংবিধানে পরিবর্তন আনা যেতে প

রাগ-ক্ষোভ দিয়ে রাষ্ট্র চলে না, প্রয়োজন যৌক্তিকতা: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাষ্ট্র পরিচালনায় আবেগ, রাগ বা ক্ষোভের চেয়ে যৌক্তিকতাকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সময়ের প্রয়োজনে মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সংবিধানে পরিবর্তন আনা যেতে পারে। তবে সেই পরিবর্তনের মাধ্যমে সংবিধানের মৌলিক ভিত্তি নষ্ট করা যাবে না।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ দেশের মানুষ কখনো বাড়াবাড়ি পছন্দ করে না। অতীতে যারা বাড়াবাড়ি করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ দেশের মানুষ কখনো ভুল করে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, যারা সংবিধান সংশোধনের পক্ষে ছিলেন, জনগণ তাঁদের সমর্থন দিয়েছে এবং নির্বাচিত করেছে।

দেশের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতায় কিছু সীমাবদ্ধতা থাকলেও নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের মধ্যে যে সম্প্রীতি ও সহাবস্থান রয়েছে, তা বিশ্বে বিরল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০