মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

রাজধানীর ২৫৭ পূজামণ্ডপ সিসি ও বডিওন ক্যামেরার নজরদারির আওতায় থাকবে

শারদীয় দুর্গাপূজায় রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপ ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি জানান, এ ছাড়া বডিওন ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হবে।

রাজধানীর ২৫৭ পূজামণ্ডপ সিসি ও বডিওন ক্যামেরার নজরদারির আওতায় থাকবে
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপ ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি জানান, এ ছাড়া বডিওন ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হবে।

আজ শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দুর্গাপূজা ঘিরে নাশকতা বা ভীতি সৃষ্টির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে।

এ ধরনের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনার জানান, পূজামণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। এর মধ্যে রাজধানীর ৯টি বড় পূজামণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ৫০ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজামণ্ডপের সিসি ক্যামেরা ডিএমপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ইনচার্জদের বডিওন ক্যামেরার মাধ্যমেও সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০