রোহিঙ্গারা মিয়ানমারে তাদের জন্মভূমি বা নিজ আবাসস্থল প্রত্যাখ্যান করছে না; বরং যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা দেশটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, সেই অনিশ্চিত পরিবেশে তারা ফিরতে রাজি নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, প্রত্যাবাসন হচ্ছে একটি বিশ্বাসের বিষয়।
রোহিঙ্গারা অধিকার চায়, কোনো দান বা অনুকম্পা নয়।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবির ক্রিমিনোলজি বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম আয়োজিত ‘অনিশ্চিত প্রত্যাবর্তন : রোহিঙ্গা কণ্ঠস্বর ও প্রত্যাবাসন’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ তার বক্তব্যে ৮১তম ইউএনজিএ-তে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের কথা স্মরণ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তিনি যে পাঁচটি জরুরি অগ্রাধিকার রেখেছিলেন তা তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠনের কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, এ সংকটের সমাধান মিয়ানমারের কাছে রয়েছে এবং বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য এই সংকট বজায় রাখতে পারবে না।’
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থনের বিবৃতি থেকে কার্যকরী ও অনুমানযোগ্য সহায়তার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে দিয়ে বলেন, কক্সবাজারের আশ্রয়দাতা সম্প্রদায়কে প্রভাবিত করে ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতাকে নতুন স্বাভাবিক হতে দেওয়া যাবে না।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্রিমিনোলজি বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।