মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর, ঢাকায় জানাজা শেষে নেওয়া হবে রাউজানে

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ বাংলাদেশে প্রবেশ

রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর, ঢাকায় জানাজা শেষে নেওয়া হবে রাউজানে

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। পরে তাঁর স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানান, মরদেহ ঢাকায় নেওয়ার পর জানাজা শেষে চট্টগ্রামের রাউজানে তাঁদের বাড়িতে নেওয়া হবে। সেখানে আরেক দফা জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

তিনি জানান, রোটন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। ছয় দিন আগে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। পরে শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০২১ সালে তাঁকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য করা হয়।
চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০