মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

শাহজালালে জরুরি অবতরণের ঘটনায় বিমানের দুঃখ প্রকাশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, এ ঘটনার কারণও ব্যাখ্যা করেছে তারা।

শাহজালালে জরুরি অবতরণের ঘটনায় বিমানের দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, এ ঘটনার কারণও ব্যাখ্যা করেছে তারা।

কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়। তবে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইট দেরি হওয়ায় এ ঘটনায় তারা যাত্রীদের দুঃখ প্রকাশ করেছেন। 

শনিনার (১০ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইটটি (বিজি ৪৩৬) আজ বিকেল ৫ টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

বিমান কতৃপক্ষের দাবি, অনিবার্য অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মতৎপরতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।

বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্তও করছে। 

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০