মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১২ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভাটিয়ারী ও সলিমপুর মাছঘাটসহ উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপকূলীয় এলাকায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান চালানো হয়।

মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ বলেন, অবৈধ কারেন্ট ও ইলিশ জালের ব্যবহার মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০