চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি দুই চীনা নাগরিকসহ ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ প্রায় ২০ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকায় অবস্থিত ‘আইপিএল ইন্টারন্যাশনাল বিডি প্রাইভেট লিমিটেড’ কার্যালয়ে এই ডাকাতির ঘটনা ঘটে।
আহত দুই চীনা নাগরিক হলেন প্রতিষ্ঠানের প্রকৌশলী মিস্টার মা (২৭) ও ইলেকট্রিশিয়ান উফ্যাংলি (৩৫)।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শামসুল আরেফিন জানান, ২০-২২ জনের একদল সশস্ত্র ডাকাত কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে জিম্মি করে রাখে। প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে নগদ ২০ লাখ টাকা, কর্মীদের ব্যক্তিগত অর্থ ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে তারা। বাধা দেওয়ায় দুই চীনা নাগরিককে পিস্তল ঠেকিয়ে মারধর ও আহত করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।