মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের সজোর ধাক্কা: টাইলস মিস্ত্রি নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে টাইলসবোঝাই একটি পিকআপভ্যানের সজোর ধাক্কায় মো. ইসমাইল (২৫) নামের এক টাইলস মিস্ত্রি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের সজোর ধাক্কা: টাইলস মিস্ত্রি নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে টাইলসবোঝাই একটি পিকআপভ্যানের সজোর ধাক্কায় মো. ইসমাইল (২৫) নামের এক টাইলস মিস্ত্রি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ফকিরহাট বাজার এলাকায় এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে টাইলস বোঝাই করে পিকআপভ্যানটি চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও চালকের পাশে থাকা টাইলস মিস্ত্রি ইসমাইল ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আফসার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, চালক ঘুমন্ত চোখে গাড়ি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানোর পাশাপাশি এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০