মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়ক বিভাজনে মাইক্রোবাসের ধাক্কা: মা-মেয়ে নিহত, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।

সীতাকুণ্ডে সড়ক বিভাজনে মাইক্রোবাসের ধাক্কা: মা-মেয়ে নিহত, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ কেন্দ্রের সামনে আনোয়ারা জুট মিলস গেট সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬৫) এবং তাঁর মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪৫)। আহতদের মধ্যে মো. আলতাফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি পারিবারিক সফরে ভ্রমণসঙ্গীদের নিয়ে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছিল মাইক্রোবাসটি। সীতাকুণ্ডের আনোয়ারা জুট মিলস এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যবর্তী আইল্যান্ডে (সড়ক বিভাজনে) তীব্র গতিতে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা ৬ যাত্রী গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উদ্ধার তৎপরতা চালান এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০