মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সীতাকুণ্ডের চাঞ্চল্যকর মুনসুর হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর মো. মুনসুর আহমেদ হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে (৩২) গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাব। র‍্যাব-৭ চট্টগ্রাম এবং র‍্যাব-৩ ঢাকার যৌথ আভিযানিক দল রাজধানীর গুলশান থানা এলাকা থ

সীতাকুণ্ডের চাঞ্চল্যকর মুনসুর হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর মো. মুনসুর আহমেদ হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে (৩২) গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাব। র‍্যাব-৭ চট্টগ্রাম এবং র‍্যাব-৩ ঢাকার যৌথ আভিযানিক দল রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রানা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সীতাকুণ্ড থানায় মো. মঞ্জুর আহমেদকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-৫০/৪৮৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত মেহেদী হাসান আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ডিএমপি ঢাকার হাতিরঝিল থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০