মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন কবে, জানালো নির্বাচন কমিশন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন কবে, জানালো নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ৬ ধারা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নারী আসন-২৩-এর উপনির্বাচনের জন্য এ তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরদিন ২ নভেম্বর সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং তা পূরণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করে। এর ধারাবাহিকতায় আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০