মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী

হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মা বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ১৭ হাজার ৭০১ জন।

সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
ছবি: সংগৃহীত

হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মা বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ১৭ হাজার ৭০১ জন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শনিবার (১৭ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি।

বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ারের ২২টি, সালাম এয়ারের সাতটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার পাঁচটি।

কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ওই দুই এয়ারপোর্টে ফ্লাইট বাতিল হওয়া অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০