মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় শোক জানিয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত বাংলাদেশির নাম মো. সজিব হোসেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন। রবিবার হামলার ঘটনায় তিনি মারা যান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সজিব হোসেনের মৃত্যুর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনাও জানানো হয়েছে।

এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজিব হোসেনের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সাথে যোগাযোগ করেছে। পরিবারকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সজিবের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং তা দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০