মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ড: প্রসেসে ফাঁক দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সাথে সৌদি আরবের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দে

সৌদিতে মৃত্যুদণ্ড: প্রসেসে ফাঁক দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সাথে সৌদি আরবের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘাটতির কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে কথা বলেন তিনি। 

হুমায়ুন কবির বলেন, প্রসেসে একটা ফাঁক আছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক-অগ্রহণযোগ্য। একইসাথে, যে অভিযোগে এ দণ্ড কার্যকর হয়েছে, তা হতাশাজনক। কোনোভাবেই গ্রহণযোগ্য না।

তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ২ দেশই জেনেভা কনভেনশনে সই করেছে। আমাদের নাগরিককে অপরাধী হিসেবে গ্রেপ্তার করলে, জানাতে হবে।

দুবাইয়ে সাবেক বিমানবাহিনীপ্রধানের গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা আমলে যত চোর, সন্ত্রাসী, মানি লন্ডারিং, দুনীতির সাথে যুক্তদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০