মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তাঁর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি পরিবারের স্থায়ী আবাসনের

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তাঁর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং সন্তানদের পড়াশোনার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। এর আগে নিহত নাসরুল্লাহর পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, নাসরুল্লাহর পরিবারের স্থায়ী আবাসন নিশ্চিত করা এবং তাঁর সন্তানদের শিক্ষার ব্যয় বহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হয় বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। ওই ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি প্রাণ হারান বাংলাদেশের মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই ওমরাহ কাফেলার দলনেতার দায়িত্বে ছিলেন। হামলায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০