মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সরকারিভাবে পালিত হবে ৯২ দিবস

সরকারিভাবে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৯২টি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব দিবস পালন, আয়োজনের ব্যয় এবং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়ে গতকাল রোববার নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারিভাবে পালিত হবে ৯২ দিবস

সরকারিভাবে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৯২টি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব দিবস পালন, আয়োজনের ব্যয় এবং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়ে গতকাল রোববার নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন পরিপত্র অনুযায়ী, দিবসগুলো আগের মতোই ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণিতে ১৮টি, ‘খ’ শ্রেণিতে ৩৯টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস রাখা হয়েছে।

দিবসের তালিকায় নতুন সংযোজন হিসেবে ‘ক’ শ্রেণিতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। অন্যদিকে, ‘খ’ শ্রেণিতে ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ যুক্ত হয়েছে। এ ছাড়া জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিপত্র জারির মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

দিবস পালনের ব্যয়ের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। ‘ক’ শ্রেণির দিবস পালনের জন্য নির্দিষ্ট কোনো ব্যয়সীমা উল্লেখ করা হয়নি। তবে ‘খ’ শ্রেণির প্রতিটি দিবসের আয়োজনে সরকারি খাত থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ব্যয় করা যাবে। ‘গ’ শ্রেণির দিবস পালনে উন্নয়ন খাত থেকে বিশেষ কোনো বরাদ্দ দেওয়া হবে না।

আয়োজনের ক্ষেত্রে অতিরিক্ত সাজসজ্জা ও বড় পরিসরের কর্মসূচি যথাসম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে দিবস উপলক্ষে সেমিনার, সিম্পোজিয়াম এবং বেতার ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি দিবস পালনের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।

এদিকে শিক্ষা সপ্তাহ, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান সপ্তাহ, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১–৭ আগস্ট), বিশ্ব শিশু সপ্তাহ (২৯ সেপ্টেম্বর–৫ অক্টোবর), জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ), সশস্ত্র বাহিনী দিবস (২১ নভেম্বর), পুলিশ সপ্তাহ, বিজিবি সপ্তাহ, আনসার সপ্তাহ, মৎস্যপক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় ক্রীড়া সপ্তাহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০