মাঝেমধ্যে কিছু সুবিধাবাদী মানুষ অস্থিরতা সৃষ্টি করে সুবিধা নিতে চাইলেও সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় শেষে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করতে দেশে-বিদেশেও অনেক মহল চেষ্টা করছে। আমাদের যেকোনো মূল্যে সম্প্রীতি ধরে রাখতে হবে।’
এসময় তিনি বলেন, ‘ভয়াবহ অগণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ এসেছে। সবাইকে ধৈর্য্য ধরতে হবে।’
এছাড়া জুলাই সনদ ও সংবিধান সংস্কারের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করে সবার সমঝোতার মধ্যে দিয়ে জাতীয় সমস্যা সমাধান সক্ষম হবে বলেও জানান মির্জা ফখরুল।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।