মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

শুধু মশার ওষুধ ছিটিয়ে লাভ নেই, নাগরিক সচেতনতা জরুরি: চসিক মেয়র

ডেঙ্গু প্রতিরোধে কেবল মশার ওষুধ ছিটিয়ে কার্যকর ফল পাওয়া সম্ভব নয় উল্লেখ করে নগরবাসীকে নিজস্ব আঙিনা পরিচ্ছন্ন রাখার আকুল আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে নগরবাসীকে সম

শুধু মশার ওষুধ ছিটিয়ে লাভ নেই, নাগরিক সচেতনতা জরুরি: চসিক মেয়র

ডেঙ্গু প্রতিরোধে কেবল মশার ওষুধ ছিটিয়ে কার্যকর ফল পাওয়া সম্ভব নয় উল্লেখ করে নগরবাসীকে নিজস্ব আঙিনা পরিচ্ছন্ন রাখার আকুল আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে নগরবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর বাকলিয়া এক্সেস রোডের শান্তিনগর এলাকায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ‘মশক নিধন ক্রাশ প্রোগ্রাম’ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে হলে সিটি কর্পোরেশনের নিয়মিত তদারকির পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব কিংবা পরিত্যক্ত পাত্রে যাতে কোনোভাবে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে।"

তিনি আরও বলেন, শুধু সিটি কর্পোরেশনের ওপর এককভাবে নির্ভর না করে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগে নাগরিকদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির সুফল পেতে নগরবাসীর সার্বিক সহযোগিতাই সবচেয়ে বড় হাতিয়ার।

বাকলিয়ায় আয়োজিত এই ক্রাশ প্রোগ্রামে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল, মোহাম্মদ সেকান্দর, আবদুর রহিম, ফরিদুল হক লিটন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ ইমরান উদ্দিন, সদস্য সচিব মহিউদ্দিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, আরিফুল ইসলাম ডিউক ও নাসরিন আক্তারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০