মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ১৫ দিন আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে লাইসেন্সধারীরা আগ্নে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ১৫ দিন আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন করতে পারবেন না।

বুধবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবরের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের আওতাধীন লাইসেন্সধারীদের নিজ নিজ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানা অথবা বৈধ ডিলারের কাছে জমা দিতে হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য এবং সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

এ উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, মো. আবদুল আলীম নিজামী বটগাছ, হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০