মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

দুর্গাপূজা উৎসবের মহানবমীতে গতকাল রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সকাল ৯টায় তিনি ঢাকা ছাড়েন । প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দে মেতে ওঠে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে শারদ প্রণাম জানায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সামরিক বিমানে ঢাকা ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।—বাসস

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০