দীর্ঘ ২২ বছরের পথচলা শেষে শেষ হতে যাচ্ছে করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। শেষ মৌসুমের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন বলিউড অভিনেতা সালমান খান। নতুন পর্বের প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর দুই তারকার খুনসুটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই দর্শকদের নজর কেড়েছে সালমানকে করা করণের একটি পুরোনো প্রশ্ন।
সালমান খানের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর বিয়ে ও সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। এ নিয়ে বিভিন্ন সময় তাঁকে নানা প্রশ্নের মুখেও পড়তে হয়েছে।
২০১৩ সালে ‘কফি উইথ করণ’-এর চতুর্থ সিজনে প্রথমবার অংশ নিয়েছিলেন সালমান। সেবার তাঁকে নিজের যৌনজীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তিনি ভার্জিন এবং বিয়ের জন্য নিজেকে সঞ্চিত রেখেছেন। পরে করণ জোহর স্পষ্ট করেছিলেন, সালমানের ওই মন্তব্য ছিল রসিকতার ছলে করা।
নতুন পর্বের প্রচার ঝলকে সেই পুরোনো প্রশ্ন আবারও আলোচনায় এসেছে। তবে এবার করণের প্রশ্নের জবাবে সালমান কী বলেছেন, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে পর্বটি প্রকাশ হওয়া পর্যন্ত।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।