মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ভারতের বহুজাতিক বিমান মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ

বাংলাদেশ বিমানবাহিনী প্রথমবারের মতো আটটি দেশের বিমানবাহিনীর অংশগ্রহণে বৃহৎ পরিসরের একটি বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ করেছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে তরঙ্গ শক্তি-২৬ নামের এ মহড়া অনুষ্ঠিত হয়।

ভারতের বহুজাতিক বিমান মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনী প্রথমবারের মতো আটটি দেশের বিমানবাহিনীর অংশগ্রহণে বৃহৎ পরিসরের একটি বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ করেছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ভারতের রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে তরঙ্গ শক্তি-২৬ নামের এ মহড়া অনুষ্ঠিত হয়।

ভারতীয় হাইকমিশন বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে বহুজাতিক বিমান মহড়াটির দ্বিতীয় সংস্করণ গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হয়।

মহড়ায় বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর উড়োজাহাজ অংশ নেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও ৩২টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে মহড়ায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দল মহড়ায় অংশ নেয়। এ দলে পাইলট ও কারিগরি কর্মীরা ছিলেন। এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর আরও দুজন সদস্য পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যোগ দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনী প্রথমবারের মতো এ ধরনের বৃহৎ পরিসরের বহুজাতিক বিমান মহড়ায় যুক্ত হলো।

এ মহড়ায় অংশগ্রহণের ফলে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা বহুজাতিক বিমান পরিচালনা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।

সমন্বিত বহুজাতিক বিমান পরিচালনা কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা ও সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বাড়ানোও এ মহড়ার অন্যতম লক্ষ্য ছিল।

সূত্র: বাসস

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০