মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সাথে সেনাপ্রধানের বৈঠক

অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, তথ্য বিনিময় ও দুর্যোগ মোকাবিলা প্রস্

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সাথে সেনাপ্রধানের বৈঠক

অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, তথ্য বিনিময় ও দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026-এ অংশগ্রহণকালে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৈঠকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (USARPAC)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েল-এর সঙ্গেও পৃথক বৈঠক করেন বাংলাদেশ সেনাপ্রধান।

এ বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজনের বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT)-এ Global Peace Operations Initiative (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের National Defence College (NDC) ও Defence Services Command and Staff College (DSCSC)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকগুলোতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০