মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ’স হ্যান্ডলিং

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনার ক্ষেত্রে উৎপাদনশীলতায় নতুন ইতিহাস গড়েছে আরএসজিটি বাংলাদেশ। সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি আমুরো’ (MV AMOUREUX) হ্যান্ডলিংয়ের সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২ টিইইউ’স (TEU's) দক্ষতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভ ও ৮২ টিইইউ’স হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছিল তারা। সে তুলনায় এবার কার্যক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত ১৮ অক্টোবরের ওই কার্যক্রমে মাত্র ২১ ঘণ্টায় মোট ১ হাজার ৫২৪টি কনটেইনার (২ হাজার ৫৭১ টিইইউ’সের সমপরিমাণ) সাফল্যের সাথে হ্যান্ডলিং করা হয়। আধুনিক সরঞ্জাম, দক্ষ টিম এবং সমন্বিত টার্মিনাল ব্যবস্থাপনার ফলেই এই অসাধারণ মাইলফলক অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিএমএ সিজিএম কর্তৃপক্ষও আরএসজিটি বাংলাদেশের এই পরিচালনগত সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে। এর মাধ্যমে জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমার পাশাপাশি দেশের মেরিটাইম ও আন্তর্জাতিক বাণিজ্য খাতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হলো।

আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা নাবিল ইউসুফ জানান, বৈশ্বিক মান বজায় রেখে সর্বোচ্চ পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড তৈরি এবং দেশের বন্দর অবকাঠামোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে তারা বদ্ধপরিকর।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০