মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

বোয়ালখালীতে সাপের কামড়ে হাসপাতালে পুলিশ অফিসার

বোয়ালখালীতে সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

বোয়ালখালীতে সাপের কামড়ে হাসপাতালে পুলিশ অফিসার

বোয়ালখালীতে সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্ব চরণদ্বীপ তিনি তদন্তে গেলে তাকে সাপে কাটে।

এসআই আশরাফুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বোয়ালখালী থানায় কর্মরত এসআই আশরাফুল জানান, পূর্ব চরণদ্বীপ এলাকায় একটি তদন্তের কাজে গিয়েছিলেন তিনি। হঠাৎ তার শরীরে সাপের কামড়ের মতো দুটি দাগ দেখতে পান। ওই স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা  (আননোন বাইট) হিসেবে অ্যান্টিভেনম দেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, রাতে পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে গেলে এ ঘটনা ঘটে। তবে কী সাপে কামড় দিয়েছে, তা বোঝা যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ জালাল বলেন, রাত সাড়ে ১১টার দিকে একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে সাপের কামড়ের মতো দুটি দাঁতের চিহ্ন রয়েছে। তবে কী সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত কামড়ের জন্য তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০