মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে হামে দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ জন হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুই শিশু হলো নগরের ডবলমুরিং এলাকার সাড়ে পাঁচ বছর বয়সী ফাহিম এবং কক্সবাজারের চকরিয়ার চার মাস বয়সী আনাছ। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪১৮ জনে।

তবে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে হামে আক্রান্ত ও মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য নেই। অনেক ল্যাব ও হাসপাতাল থেকে নিয়মিত প্রতিবেদন পাঠানো হয় না। 

এ ছাড়া বেসরকারি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নেওয়া রোগীদের তথ্যও সাধারণত সরকারি হিসাবে যুক্ত হয় না। ফলে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০