চট্টগ্রামের লোহাগাড়ায় মুমিন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হেলাল উদ্দিন রিয়াদ (২৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মধ্য তাতীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি লোহাগাড়া থানায় মুমিন হত্যা মামলাটি করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। হেলাল উদ্দিন এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।