মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত

রাজধানীর নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, মালামাল লুট ও দখলের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভাড়াটিয়া দোকানদার ও মার্কেট ম্যানেজারকে মারধরের সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে। ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের

ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, মালামাল লুট ও দখলের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভাড়াটিয়া দোকানদার ও মার্কেট ম্যানেজারকে মারধরের সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে। ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (২৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর ‘আছিল ভেলর’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। 

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০