মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

লোহাগাড়ায় প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পদে দায়িত্বপ্রাপ্ত আজিজুল হককে বাদ দিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান অনুমোদনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।

লোহাগাড়ায় প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পদে দায়িত্বপ্রাপ্ত আজিজুল হককে বাদ দিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান অনুমোদনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (৪ নভেম্বর) এ-সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত রুল জারি করেছেন।আগামী ৪ সপ্তাহের মধ্যেই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেদওয়ান আহমেদ ও অ্যাডভোকেট রোকন উদ্দিন মোহাম্মদ ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

আদেশের বিষয়ে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ফারুক জানান, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে আজিজুল হককে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ২৩ আগস্ট তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সাতজন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। তবে ওই সাতজনের মধ্যে একজনের স্বাক্ষর জাল ছিল বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তী সময়ে ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক নতুন প্যানেল চেয়ারম্যান ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং নতুন প্যানেল গঠনের আইনগত শর্ত পূরণ হয়েছে কি না, তা জানতে চেয়ে প্রতিবেদন চাওয়া হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(৪) ধারা অনুযায়ী পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি না, তা স্পষ্ট করে সিদ্ধান্তের কপি, সভার কার্যবিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে এর পর গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে আইনটির ৩৩(৫) ধারার বিধান অনুযায়ী বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান প্যানেল অনুমোদন করা হয়।

মন্ত্রণালয়ের ওই অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের শুনানি শেষে আদালত ১৯ অক্টোবর জারি করা স্মারকের কার্যকারিতা স্থগিত করেন এবং এ বিষয়ে রুল জারি করেন।এই রায়ের পর বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে আজিজুল হক প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে বাধা নেই।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০