মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা

বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা

বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এরপর তারা ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন।

প্রশিক্ষণ শেষ হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২ অনুসরণ করে তাদের পরবর্তী পদায়ন করা হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০