মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

যুবশক্তির অগ্রযাত্রার প্রত্যয়ে কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য র‍্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ‘দক্ষ যুব...

যুবশক্তির অগ্রযাত্রার প্রত্যয়ে কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য র‍্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার  (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে চারজন সফল উদ্যোক্তাকে মোট ৬ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের প্রকল্প ব্যবস্থাপক মো. সবুজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুজ্জামান বলেন, ‘যুবকরাই শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। এখনো বাংলাদেশে অনেক কর্মক্ষম যুবশক্তি রয়েছে, এটাই যুবসমাজের বড় সম্পদ। আমাদের এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের যুবকরা এত বেশি মেধাবী যে, তারা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবে। তারাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।’

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০