আগামী ডিসেম্বরেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্টদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজারে ফ্রী অব কস্টের কর্মীরা আগে যাবে। আগামী ডিসেম্বরে কর্মী যাওয়া শুরু হবে।’
তিনি বলেন, ‘দেশটিতে যেতে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী দু-এক দিনের মধ্যেই ২২টি মেডিকেলের নাম প্রকাশ করা হবে। তবে পরীক্ষার ফি ৮ হাজার টাকার বেশি নিলে সেসব মেডিকেলের লাইসেন্স বাতিল করা হবে।’
সব এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করবে উল্লেখ করে আরিফুল হক বলেন, ‘দু-চারজন অসাধু ব্যবসায়ীর কারণে সবাই বিতর্কিত হচ্ছে। তাই সাধারণ মানুষকে ঠকানো থেকে বিরত থাকতে হবে।’









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।