মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নগরের শহীদ শাহাজাহান মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের চেতনা জাগ্রত করে।

শহীদ আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে এ ধরনের ক্রীড়া আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। এ সময় তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দীর্ঘদিনের অন্যায়, অত্যাচার ও প্রতিকূলতা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই প্রত্যাশার প্রতিফলন ক্রীড়াঙ্গনেও ঘটাতে হবে। দেশের ক্রীড়াঙ্গনে নতুন ধারা উন্মোচনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশরক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০
সব খবর দেখুন