মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

ঐতিহাসিক ৭ নভেম্বর পালনে লোহাগাড়ায় বিএনপির প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালনের লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সফল করতে লোহাগাড়া

ঐতিহাসিক ৭ নভেম্বর পালনে লোহাগাড়ায় বিএনপির প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালনের লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সফল করতে লোহাগাড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা সদরের একটি রেস্টুরেন্টের ভিআইপি হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

সভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক খলিল চৌধুরী।সভায় লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের সম্ভাব্য দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সভায় আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটির কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০
সব খবর দেখুন