মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

আইআইইউসি শিক্ষার্থী মাইশার মৃত্যু, দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেপ্তার

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক লরি চালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সরাসরি নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম এলাকায় সফল অভিযান পরিচালনা করে অভিযুক্ত লরি চালক মো. রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশার করুণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ঘাতক চালককে দ্রুত গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযুক্ত চালককে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘাতক চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০