মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে অ্যাভিয়েশন সিকিউরিটি উইক উদ্বোধন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা ও সতর্কতা জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীজনদের অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন। এ সময় বিমানবন্দরের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এই বিশেষ কর্মসূচিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনী টাস্কফোর্স, এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এপিবিএন), আনসার ব্যাটালিয়ন এবং বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অংশ নিচ্ছেন।

নিরাপত্তা সপ্তাহের অংশ হিসেবে বিমানবন্দরের কৌশলগত ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিদিন নিয়মিত ব্রিফিং এবং নিরাপত্তা বিষয়ক মহড়া ধারাবাহিকভাবে পরিচালিত হবে, যা বিমানবন্দর এলাকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০