মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সন্দ্বীপে অন্যের জমি দখল করে যুবদল নেতার রাস্তা নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দলীয় পরিচয় ব্যবহার করে অন্যের পৈতৃক সম্পত্তি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা জাকারিয়া তসলিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরি হস্

সন্দ্বীপে অন্যের জমি দখল করে যুবদল নেতার রাস্তা নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দলীয় পরিচয় ব্যবহার করে অন্যের পৈতৃক সম্পত্তি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা জাকারিয়া তসলিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সদস্যরা এই অভিযোগ তুলে ধরেন। পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জাফরুল হক তালুকদার।

লিখিত বক্তব্যে জানানো হয়, মুছাপুর ইউনিয়নে তালুকদার পরিবারের পৈতৃক বসতভিটার মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারা চালাচ্ছেন জাকারিয়া তসলিম। অথচ ওই জমির ওপর দিয়ে ঐতিহাসিকভাবে কোনো জনপথ বা চলাচলের রাস্তা ছিল না। বিগত দুই বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে তারা এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করলে অস্ত্র ও লাঠিসোঁটাসহ হামলা চালিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ ও নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।

এছাড়া গত ২১ অক্টোবর মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় স্থানীয় ব্যবসায়ী সাহাব উদ্দিনের ওপর বর্বরোচিত হামলার পেছনেও জাকারিয়া তসলিম ও তার অনুসারীরা জড়িত বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বর্তমানে গুরুতর আহত ব্যবসায়ী সাহাব উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইফুল মূলক শিপন, আলমগীর তালুকদার, মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, মো. সাইমুন, আরাফাত হাসান, ইমতিয়াজ উদ্দিন, রাশেদুল মূলক, আলমগীর হক তালুকদার ও হেলাল মুজিব প্রমুখ।

এদিকে সংবাদ সম্মেলনে উত্থাপিত জমি দখল ও হামলার এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত যুবদল নেতা জাকারিয়া তসলিম।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০