মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

'সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা কাজ করছে'

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

'সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা কাজ করছে'

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

একইসাথে এরা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় রিজভী প্রশ্ন তোলেন, পুলিশের ভ্যান থেকে কিভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে। 

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু মোকাবেলা করতে হবে সকলের প্রচেষ্টায়। আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। যাতে করে ডেঙ্গু বাসা না ভাবতে পারে। এসময় কোনো ধরনের নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দিবে না সরকার বলেও জানান রুহুল কবীর রিজভী।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০