মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

বাচসাসের নির্বাচন ২০ নভেম্বর, ভোট হবে জাতীয় প্রেসক্লাবে

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণের আয়োজন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাচসাসের নির্বাচন ২০ নভেম্বর, ভোট হবে জাতীয় প্রেসক্লাবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণের আয়োজন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়। এ সময় নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এরফানুল হক নাহিদ বলেন, ‘বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে আমাদের দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ। আমরা এই কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।’

২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলও আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁরা বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন আগ্রহভরে। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর একটি নির্বাচন হবে।’

বাচসাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা।

এবার বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০